খেলা

যমজ দুই বোনের লড়াই

সাননিউজ ডেস্ক: এক দলে খেলেছেন দুই ভাই। কিংবা দুই দলে অধিনায়কত্ব করেছেন। কিন্তু যমজ বোনের মুখোমুখি হওয়াটা নতুন কিছুই।

বৃহস্পতিবার (২৭ মে) মেয়েদের ফুটবল লিগ বিরল ঘটনারই সাক্ষী হচ্ছে। বসুন্ধরা কিংস ও আতাউর রহমান ভূঁইয়া কলেজের লড়াইয়ে দেখা হয়ে যাচ্ছে দুই বোন- আনাই মোগিনী ও আনুচিং মোগিনীর। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যায় প্রথমবারের মতো যমজ দুই বোন মুখোমুখি হতে যাচ্ছেন।

এর আগে গত বছর দুই বোন একই ক্লাবের হয়ে খেলেছিলেন। এবার মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছেন। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে তাদের পৃথিবীর আলো দেখা। আনাই বসুন্ধরায় খেলছেন রাইট ব্যাক পজিশনে। আর আনুচিং স্ট্রাইকার হিসেবে আতাউর রহমান কলেজ দলে।

দুই বোনের জাতীয় দলে একসঙ্গে খেলার অভিজ্ঞতাও আছে। ২০১৬ সালে সাফ ফুটবলে বাংলাদেশ রানার্স-আপ হয়েছিল। সেই দলে ছিলেন খাগড়াছড়ি থেকে উঠে আসা দুই ফুটবলার।

তাদের প্রসঙ্গে নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘ওরা দুজন ভালো মানের ফুটবলার। এবারই প্রথম ক্লাব ফুটবলে মুখোমুখি হচ্ছে। যে যার জায়গা থেকে ভালো করার চেষ্টা করছে। এর আগে কখনও দুই বোনের মুখোমুখি লড়াইয়ের নজির নেই। এটাই প্রথম।’

সাননিউজ/এএসএম/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা