খেলা

রিয়ালের কোচ থেকে সরে গেলেন জিদান

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জিনেদিন জিদান। সদ্য শেষ হওয়া মৌসুমে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে লা লিগার শিরোপা হারানোর পর নিজের ভবিষ্যত শঙ্কায় থাকায় এই সিদ্ধান্ত নিলেন তিনি।

এর আগেই অবশ্য গুঞ্জন উঠেছিল লিগ শিরোপা জিতলেও এই মৌসুম শেষে লস ব্লাঙ্কসদের হয়ে আর ডাগ আউটে দাঁড়াবেন না জিদান। যেখানে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে চেলসির কাছে হেরে বিদায় নিতে হয় রিয়ালের।

স্প্যানিশ প্রকাশনা এএস জানায়, জিদান ইতোমধ্যে ক্লাব ডিরেক্টরস ও তার শিষ্যদের রিয়াল ছাড়ার ব্যাপারটি জানিয়েছেন।

২০১৬ সাল থেকে এ পর্যন্ত দুই ধাপে রিয়ালের কোচিং করিয়েছেন জিদান। যার মধ্যে প্রথম ধাপে তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন। দ্বিতীয়ধাপে একটি লা লিগা ট্রফি নিশ্চিত করেন। তবে এ মৌসুমে কোনো শিরাপাই জিততে পারেনি দলটি।

বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যায়, জিদান তার পরবর্তী অ্যাসাইন্টমেন্ট হিসেবে জুভেন্টাস অথবা ফ্রান্স জাতীয় দলের কোচ হবে।

এদিকে রিয়ালের পরবর্তী কোচ হিসেবে ভাবা হচ্ছে মাসিমিলিয়ানো অ্যালিগ্রি, রাউল গঞ্জালেস অথবা অ্যান্তোনিও কোন্তেকে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা