খেলা

পদ ছাড়ছেন বিশ্বকাপজয়ী জার্মান কোচ

স্পোর্টস ডেস্ক: জার্মানি জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরে যাচ্ছেন জোয়াকিম লো। আসছে গ্রীষ্মে ইউরো চ্যাম্পিয়নশিপের পরেই দায়িত্ব ছাড়বেন দেশটির ইতিহাসে অন্যতম সেরা এই কোচ।

মঙ্গলবার (০৯ মার্চ) এমনটি নিশ্চিত করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।

জোয়াকিম লো'র হাত ধরেই ২০১৪ সালে বিশ্বকাপে ট্রফি জয় করে জার্মানি। এমনকি টানা ১৪ বছর ধরে কোচ হিসেবে কাজ করেছেন জার্মানি দলের হয়ে। এবার দীর্ঘদিনের দায়িত্ব থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।

এ বছরের ইউরোর পর জার্মানি ফুটবল দলের কোচের পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন জোয়াকিম লো।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে লো জানান, 'আমি বেশ ভেবে-চিন্তে, গর্বিত এবং অনেক কৃতজ্ঞতা জানিয়ে এই পদক্ষেপ নিচ্ছি। তবে আসন্ন ইউরোপিয় চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট পর্যন্ত থাকতে চাই।'

২০০৬ সালে দেশটির হেড কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। আগামী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন লো। এরপরই জার্মানদের দায়িত্ব ছাড়বেন তিনি।

জার্মানির হয়ে তার অন্যতম সফলতা ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনাকে কাঁদিয়ে শিরোপা জেতানো। এছাড়া ২০১৪ কনফেডারেশন কাপও তার অধীনেই জেতে জার্মান।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা