খেলা

এবার স্থগিত হলো অনূর্ধ্ব ১৭ প্রমিলা ফুটবল বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের কারণে এবার মেয়েদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ স্থগিত করা হলো।

সম্প্রতি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ফিফা-কনফেডারেশন ওয়ার্কিং গ্রুপের সুপারিশ মেনে মেয়েদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের আয়োজন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বছর ২-২১ নভেম্বর ভারতের কলকাতা, গুয়াহাটি, ভুবনেশ্বর, আহমেদাবাদ এবং মুম্বাইয়ে ১৬টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ।

ফিফার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের আয়োজক ভারত এক বিবৃতিতে জানিয়েছে, সবার সুরক্ষা আগে।

তারা আরো জানায়, করোনা সংক্রামণ এড়াতে তাই মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল পিছিয়ে দেয়া দরকার ছিল। অদূরভবিষ্যতে আয়োজনের ব্যাপারে আমরা আশাবাদী।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা