খেলা

অবশেষে সাকিব ফিরলেন পরিবারের কাছে

স্পোর্টস ডেস্ক:

২১শে মার্চ যুক্তরাষ্ট্রে থাকা স্ত্রী ও মেয়ের কাছে গিয়েও করোনার জন্য তাদের কাছে না যেতে পারার কষ্টের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন সাকিব।

অবশেষে শেষ হলো তার অপেক্ষার প্রহর। ১৪ দিন সেল্ফ কোয়ারেন্টিনে থাকার পর ফিরে গেছেন তার পরিবারের কাছে। দেখা করলেন তার স্ত্রী ও মেয়ে আলাইনার সঙ্গে।

সাকিব কোয়ারেন্টাইন কাটিয়েছেন উইসকনসিনের একটি হোটেলে। সেখান থেকে সাকিবের বাড়ি খুব দূরে নয়। তবুও তিনি স্ত্রী-সন্তানের নিরাপত্তার কথা ভেবে কোয়ারেন্টাইনের সময়ে একবারের জন্যও বাড়ি যাননি।

তার সেদিনের সেই আবেগঘন ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, আমি এখানে এসে আমার পরিবারের সঙ্গে দেখা করিনি। এত কাছে এসেও স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা করতে না পারাটা আমার জন্য বেদনাদায়ক। আমার মনে হয়েছে এই মুহূর্তে আইসোলেশনে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা