খেলা

ম্যাচ ফিক্সারদের ফাঁসি চান মিঁয়াদাদ

স্পোর্টস ডেস্ক:

স্পট ফিক্সিং বা পাতানো ম্যাচের সঙ্গে জড়িতদের ফাঁসি দাবি করেছেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান জাভেদ মিঁয়াদাদ। তিনি মনে করেন শুধু নিষেধাজ্ঞার শাস্তি দিয়ে লাভ হবে না, ক্রিকেটকে পরিচ্ছন্ন রাখতে স্পট ফিক্সারদের ফাঁসিই হবে উপযুক্ত শাস্তি।

নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন পাকিস্তানের ব্যাটসম্যান শারজিল খান। করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়ার আগে খেলেছেন পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। এ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার জন্য ‘জাতীয় দলের দরজা খুলে রাখার’ কথা জানানোর পর বিতর্কের জন্ম। আপত্তি তুলেছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদিও ম্যাচ পাতানো কিংবা স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক ক্রিকেটে না ফেরানোর পক্ষে।

পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিঁয়াদাদ তার ইউটিউব চ্যানেলে জানান, ‘যে সব খেলোয়াড় স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকবে, তাদের কঠোর শাস্তি দেওয়া উচিত। স্পট ফিক্সারদের ফাঁসি দেওয়া উচিত, কারণ এটি কাউকে হত্যা করার মতোই অপরাধ। তাই শাস্তিটা একই হওয়া উচিত। আর এটি একটি দৃষ্টান্ত স্থাপন করবে, যাতে আর কোনও খেলোয়াড় এই ধরনের কাজ করার কথা চিন্তাও করতে পারবে না।’

মিঁয়াদাদ আরো বলেন, ‘স্পট ফিক্সিংয়ের মাফ করে দেওয়া ঠিক হচ্ছে না পিসিবির। যে সব লোকজন তাদের ফিরিয়ে আনছে, তাদের নিজেদের প্রতি লজ্জা হওয়া উচিত।’

স্পট ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত খেলোয়াড়দের ধিক্কার দিয়ে তিনি বলেন, ‘আমার মতে যে সব খেলোয়াড় এই ধরনের অপরাধ করে তারা তাদের পরিবার ও বাবা-মার প্রতিও আন্তরিক নয়। ওদের আত্মাই ভালো না। মানুষের সঙ্গে ওদের কর্মকাণ্ডই ভালো না, তাই এই ধরনের মানুষের বেঁচে থাকা উচিত নয়।’

উল্লেখ্য, ম্যাচ পাতানো কিংবা স্পট ফিক্সিংয়ের ঘটনা নতুন নয় পাকিস্তানের ক্রিকেটে। সবচেয়ে বড় উদাহরণ হয়ে আছে ২০১০ সালের লর্ডস টেস্ট। পরবর্তী সময়ে বিভিন্ন মেয়াদে শাস্তিও পেয়েছেন মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ ও সালমান বাট। এরপরও পাকিস্তানের ক্রিকেট থেকে ফিক্সিং নামক ভাইরাস মুছে যায়নি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা