খেলা

আবারও ইনজুরিতে সাকিব!

ক্রীড়া প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে কুঁচকির ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। যার কারণে সেদিন নিজের বোলিং কোটা শেষ না করেই মাঠ ছাড়েন ওয়ানডের সেরা অলরাউন্ডার। কয়েক দিন বিশ্রামের পর প্রথম টেস্টের আগে অনুশীলনের ফেরেন সাকিব।

কোচ রাসেল ডমিঙ্গোর অধীনে অনুশীলনও শুরু করেন এই অলরাউন্ডার। যদিও সাকিব শতভাগ ফিট কিনা এ নিয়ে শঙ্কা ছিল। বাংলাদেশ দলের কোচ-অধিনায়ক দুজনই আশাবাদী ছিলেন সাগরিকায় সাকিবকে পাওয়ার বিষয়ে।

সব শঙ্কা দূরে ঠেলে সাকিব মাঠে নামেন চট্টগ্রাম টেস্টের প্রথম দিনেই। প্রায় ১৭ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেই হাঁকিয়েছেন ফিফটি। চট্টগ্রাম টেস্টের প্রথম দুই দিনই ব্যাটিং করেছেন সাকিব। ব্যাটিংয়ের সময় কোনো সমস্যা অনুভব না করলেও, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশের ইনিংস শেষে বোলিং করতে নেমে অস্বস্তিতে পড়েন সাকিব। যার কারণে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন সাকিব।

তৃতীয় দিনে সাকিব আছেন কিন্তু ফিল্ডিং করেননি। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, আরও এক ঘণ্টা তাকে পর্যবেক্ষণ করা হবে। এরপর সিদ্ধান্ত হবে তার স্ক্যান করানো হবে কিনা। তার কুঁচকির সমস্যার কী অবস্থা, সেটাও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়নি। তবে অনেক সময় বিশ্রাম নিলেও ব্যথা কমে যায়। আপাতত হয়তো সেটাই চাচ্ছে টিম ম্যানেজমেন্ট। সাকিবকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইবেন না কোচ রাসেল ডমিঙ্গো। অবস্থার উন্নতি হলে দিনের পরের অংশে মাঠে দেখাও যেতে পারে সাকিবকে।

তবে ভক্তরা নিশ্চয়ই চাইবেন না সাকিব আবার ইনজুরিতে পড়ুক। এক বছরের নিষেধাজ্ঞা শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা আছে বাংলাদেশ ক্রিকেট দলের।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা