খেলা

শুরুতেই লিটনের বিদায়, সাকিবের অর্ধশতক

ক্রীড়া প্রতিবেদক : আগের দিনের দুই অপরাজিত সাকিব আল হাসান ও লিটন দাসের ব্যাটের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শুরুর তৃতীয় ওভারেই লিটন ফিরে গেলে সেই আশায় অর্ধেক যতি পড়েছে!

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মেহেদী হাসান মিরাজকে নিয়ে ফিফটি ছোঁয়া সাকিব বাড়িয়ে নিচ্ছেন সংগ্রহ। দল পেরিয়ে গেছে আড়াইশর ঘরে।

জহুর আহমেদে ষষ্ঠ উইকেটে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে রাত্রিকালীন বিরতিতে গিয়েছিলেন সাকিব-লিটন। ২৪২ রান তুলে প্রথমদিন শেষ করেছিল স্বাগতিকরা। বৃহস্পতিবার সেটির সাথে আর ৬ রান যোগ হলে সাজঘরে ফেরেন লিটন।

৩৪ রানে অপরাজিত থেকে দিন শুরু করা লিটন নামের পাশে যোগ করতে পেরেছেন আর মাত্র ৪ চার। ওয়ারিকেনের বলে স্টাম্প-বেল খুইয়ে আউট হয়েছেন।

৩৯ রানে দিন শুরু করা সাকিব ছুঁয়েছেন ফিফটি। ক্যারিয়ারের ২৫তম, উইন্ডিজের বিপক্ষে অষ্টম। মিরাজও খুলেছেন রানের খাতা।

এর আগে, বুধবার রৌদ্রোজ্জ্বল দিনে সাদমান ইসলাম ৫৯, মুশফিকুর রহিম ৩৮, মুমিনুল হক ২৬, নাজমুল হোসেন শান্তর ২৫ রানে আড়াইশ কাছে যায় স্বাগতিকরা। ক্যারিবিয়ান বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকেন নেন ৩ উইকেট। নতুন দিনের প্রথম উইকেটটিও তারই।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা