খেলা

‘ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী দল’

ক্রীড়া প্রতিবেদক : রঙিন পোশাকে বাংলাদেশের কাছে মোটেই পাত্তা পায়নি ওয়েস্ট ইন্ডিজ। ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিকরা। ওয়ানডে সিরিজের হতাশা নিয়ে এবার সাদা পোশাকে বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ে নামবে সফরকারীরা। আগামীকাল বুধবার মূল লড়াইয়ে নামার আগে এই ফরম্যাটে স্বাগতিকদেরই এগিয়ে রাখলেন সফরকারী দলের কোচ ফিল সিমন্স।

করোনা মহামারির বিরতি কাটিয়ে প্রায় ১১ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের আগেই এই ফরম্যাটে খেলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রস্তুতির জায়গায় স্বাভাবিকভাবে এগিয়ে থেকেও বাংলাদেশকেই ফেভারিট মানছেন উইন্ডিজ কোচ।

সিমন্স মনে করেন, যত বিরতিই হোক না কেন নিজের দেশের মাটিতে বাংলাদেশ শক্তিশালী দল। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘আমার মনে হয় না, টেস্ট খেলার ভেতরে থাকাটা এখানে আমাদের এগিয়ে রাখবে। আমার মনে হয়, দেশের মাটিতে যার বিপক্ষেই খেলা হোক, বাংলাদেশ সব সময় একটু এগিয়ে থাকবে, এমনকি যদি এক বছর ক্রিকেট নাও খেলে। দেশের মাটিতে ওরা খুব শক্তিশালী দল।’

তবে দীর্ঘদিন পর মাঠে নামায় কিছুটা অস্বস্তিতে থাকতে পারে বাংলাদেশ। ওই সুযোগটাই কাজে লাগাতে চায় অতিথিরা। এ ব্যাপারে সিমন্স বলেন, ‘আমার মনে হয়, টেস্টের শুরুতে ওরা একটু নড়বড়ে হতে পারে। প্রায় এক বছর ধরে ওরা এই সংস্করণে খেলে না। টেস্টে ফেরার সময়ে শুরুতে একটু ভুগতেই পারে। আমি নিশ্চিত, ওরা দ্রুতই এটা সামলে নেবে। তামিম, সাকিবের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান আছে তাদের। হয়তো বেশি সময় ধরে নড়বড়ে থাকবে না। কিন্তু যদি থাকে, সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে।’

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, ১১ ফেব্রুয়ারি থেকে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা