খেলা

এবার বিসিবির গুরুত্বপূর্ণ পদে শাহরিয়ার নাফিস!

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় দল থেকে মাশরাফি বিন মর্তুজাকে সরে দাঁড়াতে হয়েছে তরুণদের জায়গা করে দেয়ার জন্য। অন্তত, ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সে দাবিই করা হয়েছে। বিসিবি সেই কথার সাথে সুর মিলিয়েই সাধারণ ক্রিকেট ভক্তরা বিভিন্ন সামাজিক মাধ্যমে রব তুলেছিলো তবে ক্রিকেট বোর্ডেও লাগুক তারুণ্যের ছোঁয়া।

সেই পরিবর্তনের ছোঁয়া কিন্তু লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। একে একে অপেক্ষাকৃত তরুণ সাবেক ক্রিকেটাররা যুক্ত হচ্ছেন বিসিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। প্রথমে সুসংবাদ পেয়েছিলেন টাইগারদের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক রাজ। দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশারের সাথে তৃতীয় নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

কয়দিন না যেতেই সুসংবাদ পেলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার শাহরিয়ার নাফিসও। তাকে অপরেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। গণমাধ্যমকে নাফিস নিজেই নিশ্চিত করেছেন খবরটি।

সাবেক এই ওপেনার জানান, নির্বাচক প্যানেল বা জাতীয় দলের ম্যানেজার হিসেবে নয়, তিনি বোর্ডে জায়গা পেয়েছেন অপরেশন ম্যানেজার হিসেবে সেখানে ক্রিকেট বোর্ডের হয়ে তাকে পালন করতে হবে নানা ধরনের দায়িত্ব। তবে কাজের আওতার বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি।

সাধারণত ক্রিকেট সংশ্লিষ্ট দেশগুলোর সাথে বোর্ডের পক্ষে যোগাযোগ রাখা, দ্বিপাক্ষিক সিরিজ সম্পর্কিত বিষয়াদি, দেশের ক্রিকেটারদের সুবিধা অসুবিধা দেখভাল, ঘরোয়া ক্রিকেটের শিডিউলের সাথে আন্তর্জাতিক শিডিউলের সমন্বয় করা এসবই অপারেশন্স ম্যানেজারের দায়িত্বের মধ্যে পড়ে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের কাছে অফিসিয়ালি দায়বদ্ধ থাকতে হবে ক্রিকেট অপারেশন্স ম্যানেজারের। শাহরিয়ার নাফিসের দায়িত্ব প্রাপ্তির ব্যাপারে আকরাম খান জানিয়েছেন, ক্রিকেট বোর্ডের কোনো এক জায়গায় নাফিসকে দায়িত্ব দেয়া হবে, তবে ঠিক কোন দায়িত্বটি সে পেতে যাচ্ছে সেটা এখনও নিশ্চিত নয়।

তবে ৭৫ ওয়ানডে আর ২৪ টেস্ট খেলা নাফিস যেখানেই দায়িত্ব পান না কেনো মাঠের মতো এখানেও নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। নতুন দায়িত্বে তিনি কেমন করেন সেটি দেখার জন্য নিশ্চয় অপেক্ষায় থাকবে ভক্তকুলও।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা