খেলা

ঢাকায় করোনা আক্রান্ত ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ সফররত ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলের সদস্য হেইডেন ওয়ালশ করোনা আক্রান্ত; তাকে আইসোলেশনে রাখা হয়েছে। বাংলাদেশে আসার পর করা প্রথম টেস্টে তার নেগেটিভ রেজাল্ট আসলেও দ্বিতীয় টেস্টে পজিটিভ এসেছে। শুক্রবার বাংলাদেশ সময় মধ্যরাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

গেল বুধবার করা করোনা পরীক্ষায় এই লেগ স্পিনারের পজিটিভ রেজাল্ট আসে। যদিও তার কোনো উপসর্গ নেই। আপাতত তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের চিকিৎসক প্রাইমানন্দ সিংয়ের তত্ত্বাবধানে আছেন।

বাংলাদেশে আসার পর থেকেই ওয়েস্ট ইন্ডিজ দলের প্রতিটি সদস্যই আলাদাভাবে আছেন। ইংল্যান্ড হয়ে বাংলাদেশে আসায় তাদের তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হয়। বিসিবির কোভিড প্রোটোকল অনুযায়ী তিন দিনের ব্যবধানে দুই বার করোনা নেগেটিভ ফল আসলেই কেবল মাঠে নামার অনুমতি দেয়া হবে। সে অনুযায়ী হেইডেন ওয়ালশ ছাড়া বাকি ক্রিকেটারদের করোনা নেগেটিভ আসায় বৃহস্পতিবার তারা প্রথমবারের মতো অনুশীলন করেন।

বাংলাদেশ সফরে আসার আগে এবং বাংলাদেশে পৌঁছানোর পর গেল ১১ দিনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রতি সদস্যের চারবার করোনা পরীক্ষা করা হয়েছে। হেইডেন ওয়ালশ করোনা আক্রান্ত হওয়ায় আসন্ন ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না।

আগামী ২০ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ সিরিজ দিয়ে ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম

দেশের আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থা...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, নিষ্পত্তিতে ৬৮ হাজার কোটি টাকা অফার

জনসন অ্যান্ড জনসন কোম্পানির বেবি পাউডার এবং ট্যাল্ক উপাদানযুক্ত অন্যান্য পণ্য...

ওপেনএআইয়ের এআই মডেলের ‘সাইবার হামলা’ ঘিরে বিতর্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে, যার কেন্দ্রে রয়েছে ওপেনএআ...

আর্থিক সংকটে রোনালদোর আল-নাসর

নতুন মৌসুম শুরুর আগেই বড় আর্থিক সংকটে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল-না...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা