খেলা

করোনা দুর্যোগে সুবিধাবঞ্চিতদের পাশে সাকিব

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের মতো দুর্যোগের সময় সুবিধাবঞ্চিদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। নিজের ফাউন্ডেশন থেকে সুবিধাবঞ্চিতদের জন্য সহায়তা দেবেন দেশের সেরা এই অলরাউন্ডার। যুক্তরাষ্ট্রে একটি হোটেলে স্বেচ্ছা-আইসোলেশনে থাকা এই অলরাউন্ডার নিজের ফেসবুক পেইজে জানান, 'অসহায় হয়ে পড়া মানুষদের জন্য কিছু করতে তার এই উদ্যোগ।'

আগেই করোনা মহামারি ঠেকাতে জাতীয় দলের ক্রিকেটাররা নিজেদের এক মাসের বেতনের অর্ধেক দেয়ার ঘোষণা দিয়েছেন। তবে নিষেধাজ্ঞার জন্য ক্রিকেটের বাইরে থাকায় স্বাভাবিকভাবেই সাকিব এতে নেই।

ফেসবুক পেইজে সাকিব জানান, “সারাদেশ আজ লড়ছে একটি মহামারিকে রুখতে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ দিন গুনছে কবে তাদের রোজগার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এই মানুষগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে ‘দা সাকিব আল হাসান ফাউন্ডেশন’ পদক্ষেপ নিয়েছে দেশ এবং সারাবিশ্বের বিভিন্ন ব্যক্তি ও সংস্থা থেকে ফান্ড উত্তোলনের। এই ফান্ড ব্যবহার করা হবে করোনাভাইরাসের কারণে প্রভাবিত সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করবার জন্য।”

দা ডেইলি স্টার, Sheba.xyz এবং সমকালের যৌথ উদ্যোগে চলমান ‘মিশন সেইভ বাংলাদেশ’ পাচ্ছে সাকিবের ফাউন্ডেশনের প্রথম সহায়তা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা