খেলা

করোনা প্রতিরোধে শত কোটি টাকার তহবিল গঠনের আহ্বান নাদালের 

স্পোর্টস ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুটি দেশ হচ্ছে ইতালি ও যুক্তরাষ্ট্র। এরপরই রয়েছে স্পেন। দেশটিতে প্রায় ৫৬ হাজার মানুষ করোনা-আক্রান্ত। এরইমধ্যে সেখানে মারা গেছেন ৪ হাজারেরও বেশি মানুষ। সারাদেশে লকডাউন চলছে ১২ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা।

এ পরিস্থিতিতে স্পেনের ক্রীড়াজগতের কাছে ১১ মিলিয়ন ইউরোর ত্রাণ তহবিল গড়ে তোলার আহ্বান জানালেন সে দেশের টেনিস তারকা রাফায়েল নাদাল। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০০ কোটি টাকা।

সম্প্রতি এক ভিডিও বার্তায় নাদাল বলেন, দেশের অ্যাথলেটদের এবার মানুষের পাশে দাঁড়ানোর সময় এসেছে। আমরা সবসময় জনগণের সমর্থন এবং সহযোগিতা পেয়ে এসেছি। এখন সময় দেশের বিপদে ক্রীড়াবিদের একজোট হওয়ার। কাঁধে কাঁধ মিলিয়ে সহায়তা করার।

বিশ্ব টেনিস অঙ্গনের কিংবদন্তি আরও বলেন, রেড ক্রসের সঙ্গে যুক্ত হয়ে আমরা উদ্যোগী হয়েছি স্পেনের চিকিৎসা-পরিষেবার জন্য ত্রাণ তহবিল গঠনের। স্প্যানিশ ক্রীড়াঙ্গনের সবাইকে এ উদ্যোগে শামিল হতে অনুরোধ করছি।

তিনি বলেন, আমাদের লক্ষ্য ১১ মিলিয়ন ইউরোর তহবিল গড়ে তোলা, যাতে অন্তত ১৩ লাখ মানুষের পাশে দাঁড়ানো যায়।

করোনা-সঙ্কটে বিশ্বজুড়ে সুপারস্টার ক্রীড়াবিদদের আর্থিক সাহায্য করার তালিকায় সবশেষ সংযোজন হলেন নাদাল।

আরেক টেনিস লিজেন্ড রজার ফেদেরার সম্প্রতি ১ মিলিয়ন সুইস ফ্রাংক দান করেছেন নিজ দেশ সুইজারল্যান্ডের ত্রাণ তহবিলে।

লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও যথাক্রমে নিজ দেশ এবং স্ব ক্লাবের ত্রাণ তহবিলে মোটা অঙ্কের অর্থ সাহায্য করেছেন।

এদিকে, স্পেনে করোনা-বিপর্যয়ের ধাক্কা সামলাতে এগিয়ে এসেছে রিয়াল মাদ্রিদও। ক্লাবটি ঘোষণা দিয়েছে, সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম আপাতত করোনা-সংক্রান্ত চিকিৎসা সামগ্রী মজুত রাখার কাজে ব্যবহৃত হবে।তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল

মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়...

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচ...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা