খেলা

করোনার প্রভাবে দেশের সব খেলা স্থগিত

ক্রীড়া প্রতিবেদক:

করোনাভাইরাসের প্রভাবে পৃথিবীর অনেক দেশেই এরইমধ্যে সব ধরণের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলা স্থগিত করা হয়েছে। এবার দেরিতে হলেও সেই পথে হাঁটলো বাংলাদেশ।

৩১ মার্চ পর্যন্ত সকল ধরণের ঘরোয়া ও আন্তর্জাতিক খেলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়া আন্তর্জাতিক ইভেন্টগুলো এপ্রিলের পরে করার অনুরোধ করা হয়েছে।

১৬ মার্চ সোমবার বিকেলে সচিবালয়ের সভাকক্ষে মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠককালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতে এরমধ্যে স্কুল কলেজ বন্ধ ঘোষণা দেয়া হয়েছে। আজ মন্ত্রীসভার বৈঠকে একজন মন্ত্রী বিষয়টি উপস্থাপন করেছিলেন। চলমান ক্রিকেট, ফুটবল টুর্নামেন্টের কথা শুনে তখন প্রধানমন্ত্রী সেগুলো বন্ধ রাখার নির্দেশ দেন। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি আগামী ৩১ মার্চ পর্যন্ত সকল ঘরোয়া খেলা আপাতত বন্ধ রাখবেন।

তিনি আরো বলেন, এছাড়া আন্তর্জাতিক কোনও ইভেন্ট যদি থাকে সেটিও এপ্রিলের পরে করার অনুরোধ জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আখতার হোসেন।

ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর পরই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের চলমান তিনটি প্রতিযোগিতা স্থগিত করেছে।

১৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডের খেলা, সেটা বন্ধ রাখা হয়। এ নিয়ে আগামীকাল বিকেল সাড়ে ৩টায় বাফুফের প্রফেশনাল লিগ কমিটি জরুরি সভায় বসবে। সেখানে পরে কবে নাগাদ লিগ শুরু হতে পারে, তা নিয়ে আলোচনা করবে।

চলমান নারী ফুটবল লিগের পরের রাউন্ড শুরুর কথা ছিল ১৮ মার্চ তেকে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাফুফে সেটাও স্থগিত করেছে।

আগামীকাল ১৭ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্ট। আপাতত সেটাও হচ্ছে না।

এদিকে ফুচবলের সঙ্গে স্থগিতের তালিকায় যোগ হলো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগও। আজ বিকেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং সিসিডিএম কর্মকর্তারা। সেখানেই ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।

এরপর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয় সবাইকে।

১৮ এবং ১৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চলমান ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের মোট ৬টি ম্যাচ। করোনাভাইরাসের কারণে ওই দুইদিনের খেলাও স্থগিতের ঘোষণা দিলো বিসিবি।

স্বাস্থ্য এবং জননিরাপত্তা সম্পর্কিত পরামর্শগুলো মেনে চলেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে বিসিবি।

সান নিউজ/ সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা