খেলা

করোনার প্রভাবে পেছালো আইপিএল, নতুন তারিখ ১৫ এপ্রিল

স্পোর্টস ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারী রূপ ধারণ করেছে করোনাভাইরাস। যার ধাক্কা লেগেছে বিশ্ব ক্রিকেটে। এরই মধ্যে বদলে যাওয়া ক্রিকেট সূচিতেও বাতিল হয়েছে অনেক ম্যাচ।

তারই ধারাবাহিকতায় এবার পিছিয়ে দেয়া হলো আইপিএলের ১৩তম আসর। ২৯ মার্চ থেকে এবারের আসর শুরু হবার কথা ছিলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের। কিন্তু আইপিএলের গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্তে পুর্ননির্ধারণ করা হয় সূচি। নতুন সূচিতে প্রায় আড়াই সপ্তাহ পিছিয়ে ১৫ এপ্রিল থেকে শুরু হবে ২০২০ সালের আইপিএল আসর।

১৩ মার্চ শুক্রবার বার্তাসংস্থা আইএএনএস এর মাধ্যমে বোর্ডের এক কর্মকর্তা জানান, হ্যাঁ, আমরা সূচিতে কিছুটা পরিবর্তন এনেছি। বিষয়টি বিসিসিআই এর পক্ষ থেকে এরইমধ্যে সকল ফ্র্যাঞ্চাইজিকেও জানিয়ে দেয়া হয়ছে ।

এদিকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় ভারতের সব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

ভারতের ক্রীড়া সচিব আরএস ঝুলানিয়া বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, আমরা চাইছি জাতীয় ক্রিকেট দলের সব ম্যাচ দর্শকশূন্য মাঠে আয়োজিত হোক।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা এখন ভারতে। আগামী ১৫ ও ১৮ই মার্চ লখ্নৌ ও কলকাতায় হতে যাওয়া দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে বিরাট কোহলিদের সমর্থন করতে মাঠে যেতে পারবেন না দর্শকরা।

প্রথম ওয়ানডেতে দর্শক নিষেধাজ্ঞা ছিল না। তবে ধর্মশালায় বৃহস্পতিবার বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় ম্যাচটি।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের কর্ণাটকে ৭৬ বছর বয়সী একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করে তারা। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওই ব্যক্তি মারা যান। দক্ষিণ এশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর এটিই প্রথম।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা