খেলা

১৯ দিন পর করোনামুক্ত রোনালদো

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ১৯ দিন প্রাণঘাতী করোনা ভাইরাস শরীরে বহন করার পর শুক্রবার পরীক্ষায় নেগেটিভ শনাক্ত হয়েছেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। গত ১৩ অক্টোবর জাতীয় দলের হয়ে উয়েফা নেশনস কাপের ম্যাচ খেলতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন রোনালদো। পরে দুইবার টেস্ট করালে তখনও পজিটিভ আসে তার নমুনার ফল। যার ফলে তাকে ১৯ দিন থাকতে হয়েছে আইসোলেশনে।

করোনায় আক্রান্ত হওয়ায় গত বুধবার চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামার সুযোগটি হাতছাড়া হয়েছে রোনালদোর। এখন মেসির বার্সেলোনার বিপক্ষে খেলতে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে জুভেন্টাসের এর তারকা ফুটবলারকে।

শুধু বার্সেলোনার বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচই নয়, পর্তুগালের হয়ে একটি ও জুভেন্টাসের হয়ে ঘরোয়া লিগে আরও দুইটি ম্যাচ খেলতে পারেননি রোনালদো। রোববার স্পেজিয়ার বিপক্ষে সিরি ‘আ’র ম্যাচে চাইলে তাকে দলে রাখতে পারবে জুভেন্টাস। রোনালদোর করোনামুক্ত হওয়ার খবর জানিয়ে দেয়া বিবৃতিতে জুভেন্টাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘কোভিড-১৯ এর জন্য একটি ডায়াগনস্টিক টেস্ট করানো হয়েছিল রোনালদোর। যেখানে ফলাফল এসেছে নেগেটিভ। যার মানে দাঁড়ায় তিনি ১৯ দিন পর এখন করোনামুক্ত এবং আর আইসোলেশনে থাকতে হবে না।’

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা