খেলা

বাংলাদেশে আসছে নেপাল ফুটবলদল, খেলবে ২ম্যাচ

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যে নভেম্বরের ১৩ ও ১৭ তারিখ যে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হবে তা দেখার জন্য গ্যালারি ভর্তি দর্শক থাকতে পারবে না। এটা ফিফার কোনো নির্দেশনা নয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনই ম্যাচ দুটি দেখার জন্য গ্যালারিতে প্রবেশের সুযোগ দেবে সীমিত সংখ্যক দর্শককে। সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনেই ম্যাচ দুটি আয়োজন করবে বাফুফে। সবাই খেলা দেখার সুযোগ না পেলে, সেটা হবে দর্শকদের জন্য বড় দুঃসংবাদই।

বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘শূন্য গ্যালারির নাকি পূর্ণ গ্যালারির সামনে ম্যাচ হবে তা নিয়ে ফিফার কোনো নিদের্শনা নেই। তাদের নির্দেশনা হলো- সংশ্লিষ্ট দেশ তাদের অবস্থা বুঝে ব্যবস্থা নেবে। আমরা এখনো ঠিক করিনি ম্যাচটিতে কত দর্শক প্রবেশের অনুমতি দেয়া হবে। তবে এটা ঠিক-আমরা দর্শকশূন্যও রাখবো না, আবার গ্যালারি পূর্ণও করবো না। স্বাস্থ্যবিধি মেনে সীমিত দর্শককে টিকিট দেয়া হবে।’

দুই দেশ নীতিগতভাবে একমত হয়েছে ১৩ ও ১৭ নভেম্বর ম্যাচ দুটি খেলতে। এক-দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে নেপাল কবে ঢাকায় আসবে, কত সদস্যের দল আসবে। বাফুফে এ ম্যাচ দুটি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছে যাতে আন্তঃমন্ত্রণালয়ের সভা আয়োজন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। কম হলেও ম্যাচের অনন্ত সাতদিন আগে নেপাল দলকে ঢাকায় আসতে হবে কোয়ারেন্টাইনে থাকার জন্য।

তবে কোয়ারেন্টাইনের সময় নেপাল অনুশীলন করার সুযোগ চেয়েছে। যে কারণে, দুই দলের জন্য দুটি প্রস্তুতি মাঠ থাকবে। ‘আমরা অবশ্যই দুই দলের অনুশীলনের জন্য আলাদা আলাদা ভেন্যু রাখবো’- বলেছেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।

জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে ঢাকায় আসবেন ২৮ অক্টোবর। তার ৪-৫ দিন আগেই স্থানীয় কোচের অধীনে অনুশীলন শুরু করবেন ফুটবলাররা। মঙ্গলবার ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের মিডিয়া ব্রিফিং করে দলের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত উপস্থাপনের কথা আছে।

সান নিউজ/পিডেকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা