খেলা

নারী রেফারিকে স্পর্শ করে আলোচনায় আগুয়েরো 

স্পোর্টস ডেস্ক : আর্সেনালকে হারিয়েছে শিবিরে স্বস্তিই থাকার কথা ম্যানচেস্টার সিটির। কিন্তু সেই স্বস্তি নেই এখন, শনিবারের ম্যাচে জয় ছাপিয়ে যে আলোচনায় ম্যানসিটির আর্জেন্টাইন ফুটবলার সার্জিও আগুয়েরোর এক কাণ্ড।রহিম স্টার্লিংয়ের ২৩ মিনিটের গোলে আর্সেনালকে হারিয়েছে ম্যানসিটি। এই ম্যাচেই হাফ টাইমের ঠিক আগে এক ঘটনা ঘটিয়ে বসেন আগুয়েরো। সহকারি নারী রেফারি (লাইন্সম্যান) সিয়ান মাসে-এলিসের গায়ে স্পর্শ করে জন্ম দেন বিতর্কের।

প্রথমার্ধের খেলা তখন প্রায় শেষের দিকে। সিটির মাঠ নারী সহকারী রেফারি সিয়ান ম্যাসি-এলিস আর্সেনালের পক্ষে থ্রো-ইনের জন্য পতাকা তোলেন। আগুয়েরো সেটা মানতে পারেননি, তার দাবি ছিল থ্রো-ইনটা সিটির পাওনা।এ নিয়ে কিছুটা তর্কাতর্কি হয় ম্যাসি-এলিসের সঙ্গে। এক পর্যায়ে তার কাঁধে হাত রাখেন পিঠেও স্পর্শ করেন আগুয়েরো।

স্বাভাবিকভাবেই ব্যাপারটা পছন্দ হয়নি ওই নারী রেফারির, এক ঝটকায় তিনি সরিয়ে দেন আগুয়েরোর হাত।এই ঘটনার ভিডিও প্রকাশ্য আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়।

আগুয়েরোর এমন কাজ ‘অপেশাদার, লজ্জাকর’ আখ্যা দিয়ে তাকে রীতিমত ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা। যদিও ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা ব্যাপারটাকে ওত বড় করে দেখতে রাজি নন। তিনি ঘটনাটিকে হালকভাবে নেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ছাড়ুন না এটা। সার্জিও আমার জীবনে দেখা সবচেয়ে ভালো মানুষ।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা