খেলা

নিউজিল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক :

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটসম্যান শাই হোপের। তার পরিবর্তে দুই বছর পর টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন আন্দ্রে ফ্লেচার। অপরদিকে টেস্ট দলে ফিরেছেন ড্যারন ব্রাভো, শিমরন হেটমেয়ার ও কিমো পল।

২০১৩ সালে নিউজিল্যান্ডের ডানেডিনে নিজের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ২১৮ রান করেন ব্রাভো। এই অভিজ্ঞ ক্রিকেটারের দলে ফেরায় টপ-অর্ডারের শক্তি বৃদ্ধি পাবে বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রধান নির্বাচক রজার হার্পার।

হার্পার বলেন, ড্যারন ব্রাভো ও শিমরন হেটমায়ারের দলে ফেরাটা শক্তি বৃদ্ধি করবে। আশা করি ব্রাভো টপ অর্ডারে শক্তি বৃদ্ধি করবে। মিডল অর্ডারে হেটমায়ার বিকল্প বাড়াবে। সে কতটা ভালো খেলোয়াড় এটা দেখানোর জন্য খুব দারুণ সুযোগ এই সিরিজ।

এদিকে লম্বা সময় পর ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার। এছাড়াও নতুনদের মধ্যে সুযোগ পেয়েছেন গত ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে নজর কাড়া কাইল মায়ারস। জৈব সুরক্ষা বলয়ের কারণে দলের সঙ্গে সফর করবেন বেশ কয়েক জন অতিরিক্ত ক্রিকেটারও।

কিউইদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং দুইটি টেস্ট খেলার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ২৭ নভেম্বর অকল্যান্ডে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়াবে সিরিজটি। এরপর ২৯ এবং ৩০ তারিখ মাউন্ট মাউঙ্গানুইতে অনুষ্ঠিত হবে বাকি দুটি টি-টোয়েন্টি।

ডিসেম্বরের ৩ তারিখ হ্যামিল্টনে শুরু হবে সিরিজের প্রথম টেস্টটি। এরপর ১১ ডিসেম্বর ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।

টেস্ট স্কোয়াড : জেসন হোল্ডার (অধিনায়ক) জার্মেইন ব্ল্যাকউড, ক্রেইগ ব্র্যাথওয়েট, ড্যারন ব্রাভো, সামারাহ ব্রুকস, জন ক্যাম্পবেল, রস্টন চেইজ, রানকিম কর্নওয়াল, শেন ডাউরিচ, সেনন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ার, চেমার হোল্ডার, আলজেরি জোসেফ, কিমো পল, কেমার রোচ

টেস্টে রিজার্ভ : নকরুমাহ বনার, জসুয়া ডি সিলভা, প্রেস্টন ম্যাকসুয়েন, সাইনি মুসলি, রায়মন রাইফার, জাইডান সিলস।

টি-টোয়েন্টি স্কোয়াড : কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়েন অ্যালন, ডোয়াইন ব্রাভো, শেলডন কটরেল, আন্দ্রে ফ্লেচার, শিমরন হেটমায়ার, ব্রেন্ডন কিং, কাইলি মায়ারস, রাবমন পাওয়েল, কিমো পল, ওশানা থমাস, হাইডান ওয়ালশ জুনিয়র, কেশরিক উইলিয়ামস।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা