খেলা

১ ম্যাচেই ভাগ্য বদল, ৪৫ হাজার থেকে ৭ মিলিয়ন ফলোয়ার ভোজিনহার 

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ফুটবলের মঞ্চ যে রাতারাতি কাউকে বৈশ্বিক তারকা বানিয়ে দিতে পারে, এর বড় প্রমাণ মিলল আরও একবার।
স্পেনের বিপক্ষে ম্যাচের মাত্র ৯০ মিনিটের মাঠের লড়াইয়ে ভাগ্য বদলে গেছে কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক জোসিমার দায়াসের, যিনি ফুটবল বিশ্বে ভোজিনহা নামে পরিচিত।

মাত্র ২৪ ঘণ্টা আগেও যাকে ফুটবল দুনিয়ার খুব কম মানুষই চিনতো, সেই গোলরক্ষক এখন নেটদুনিয়ার নতুন সেনসেশন।

২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপে স্পেনের মতো বিশ্বসেরা আক্রমণভাগের সামনে গোলপোস্টের নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ৪০ বছর বয়সী এই আফ্রিকান গোলরক্ষক। লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসদের একের পর এক আক্রমণ যেভাবে তিনি ঠান্ডা মাথায় রুখে দিয়েছেন, তা বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর মন জয় করে নিয়েছে।

ম্যাচ শুরুর আগে ভোজিনহার ইনস্টাগ্রাম ও অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা ছিল মাত্র ৪৫ থেকে ৫০ হাজারের কাছাকাছি। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে ফুটবল ভক্তরা তার অ্যাকাউন্টে হুমড়ি খেয়ে পড়েন।

পুরো নাম জোসিমার ডায়াস হলেও কেপ ভার্দের মানুষ তাকে চেনেন ভোজিনহা নামে। ২০০৭ সাল থেকে দেশের হয়ে খেলছেন এই অভিজ্ঞ গোলরক্ষক। দীর্ঘ ক্যারিয়ারে আফ্রিকার বিভিন্ন ক্লাব ও ইউরোপের ছোটখাটো লিগে খেললেও বিশ্বমঞ্চে লাইমলাইট পাওয়ার সুযোগ হয়নি কখনো। ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে, সম্ভবত নিজের শেষ বিশ্বকাপে এসে স্পেনের বিপক্ষে সেই ঐতিহাসিক ৯০ মিনিট তার পুরো জীবনটাই বদলে দিল।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা