ছবি: সংগৃহীত
খেলা

আইপিএলে রেকর্ড মূল্যে মুস্তাফিজ, খেলবেন কেকেআরে

সান নিউজ অনলাইন

আইপিএলে এবারের আসরে ক্যারিয়ারের সর্বোচ্চ দামে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। তিনি বাঁ-হাতি পেসার।

মঙ্গলবার আইপিএলের নিলামে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এর আগে বাংলাদেশের কোনো খেলোয়ার এতো দাম পাননি।গত আইপিএলের রেকর্ডও অবশ্য মোস্তাফিজেরই ছিলো। আইপিএলের গত আসরে বদলি হিসেবে ৬ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মোস্তফিজ।

তবে সব আসরেই কলকাতা নাইট রাইডার্স দলে বাংলাদেশি প্লেয়ারের চমক থাকেই। এর আগে, মাশরাফি মূর্তাজা, শাকিব আল হাসান, লিটন দাসের পর এবার কেকেআরে মুস্তাফিজুর রহমান।

মুস্তাফিজুর রহমানের নাম উঠতেই নিলাম শুরু হয় ২ কোটি রুপি থেকে। গত মৌসুমে তিনি দিল্লি ক্যাপিটালসের (ডিসি) হয়ে শেষ মুহূর্তের বদলি হিসেবে খেলেছিলেন। ফিজের জন্য প্রথম দর হাঁকে ডিসি, এরপর চেন্নাই সুপার কিংস (সিএসকে) নিলামে যোগ দিয়ে তাদের চ্যালেঞ্জ জানায়। অতীতে সিএসকের হয়ে মুস্তাফিজ ভালো পারফরম্যান্সও করেছেন।

দর দ্রুতই ৫ কোটির দিকে এগোতে থাকে, সিএসকে ও ডিসির মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত ডিসি সরে দাঁড়ায়। ৫.৪ কোটিতে এগিয়ে থাকে সিএসকে। ঠিক তখনই নতুন বিডার হিসেবে হাজির হয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সিএসকে দর বাড়িয়ে নেয় ৭ কোটিতে। সিএসকে একটু সময় নেয় হিসাব-নিকাশের জন্য। এরপর আবারও নিলামে ঝাঁপিয়ে পড়ে।

ফিজের জন্য বড় অঙ্কের পারিশ্রমিক নিশ্চিত হয়ে যায়। ফ্লেমিং কাসির সঙ্গে কথা বলেন, তারপর দর বাড়িয়ে নেয় ৯ কোটিতে। কেকেআর একেবারেই অনড়। ৯.২ কোটিতে এগিয়ে যায় তারা। সিএসকে সরে দাঁড়ায়। শেষ পর্যন্ত ৯.২ কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কেকেআর।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল অভিষেক মোস্তাফিজের। শুরুর আসরেই জেতেন শিরোপা, হয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়। এরপর খেলছেন নিয়মিত । সানরাইজার্সের পর রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি। ৬ষ্ঠ দল হিসেবে এবার নামবেন কলকাতার জার্সিতে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা