সংগৃহীত ছবি
খেলা

বাংলাদেশকে উড়িয়ে সেমিতে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৮ রানে জিতে ইতিহাস রচনা করল আফগানিস্তান। প্রথমবারের মতো বিশ্বমঞ্চের শেষ চারে উঠে গেল আফগানরা। আর বাংলাদেশের হারে বিশ্বকাপ থেকে বিদায় নিলো অস্ট্রেলিয়াও।

আরও পড়ুন : সুখবর পেলেন সাকিব

মঙ্গলবার (২৫ জুন) সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তুলে আফগানিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৫ রানে থামে টাইগারদের ইনিংস।

আফগানিস্তানের দেওয়া মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন তানজিদ হাসান তামিম।

আরও পড়ুন : ভারতকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া

এরপর দলীয় ৫০ পেরোনোর আগেই ৪ উইকেট খুইয়ে বসে লাল-সবুজেরা। অধিনায়ক শান্ত ৫ বলে ৫, সৌম্য ১০ বলে ১০ এবং ডাক মেরে প্যাভিলিয়নে ফেরেন সাকিব আল হাসান।

সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন লিটন দাস। এরপর দ্রুতই আরও ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সতীর্থদের ব্যর্থতার দিনে ৪১ বলে সান্ত্বনার হাফসেঞ্চুরি তুলে নেন লিটন।

লিটন উইকেট থিতু হলেও তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে ফিরিয়ে আফগানদের জয়ের বন্দরে নোঙ্গর করান নাভিন উল হক। শেষ পর্যন্ত ১৭ দশমিক ৫ বলে ১০৫ রানে থামে বাংলাদেশের ইনিংস। ৪৯ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন লিটন।

আফগানদের হয়ে ৪টি করে উইকেট নেন নাভিন ও রশিদ খান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা