ছবি: সংগৃহীত
জাতীয়

ইতালি গেলেন বিমানবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক: ৩ জন সফরসঙ্গী নিয়ে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সরকারি সফরে ইতালি গেছেন।

আরও পড়ুন: বিএনপি আন্দোলন করতে ব্যর্থ

রোববার (১৮ ফেব্রুয়ারি) ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান ইতালির সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিওনার্দো এস.পি.এ’ এর আমন্ত্রণে আগামী ১৯-২২ ফেব্রুয়ারি ইতালি সফর করবেন।

আরও পড়ুন: তীব্র যানজটের শঙ্কায় গণবিজ্ঞপ্তি

এ সময় তিনি রোমে অবস্থিত ‘লিওনার্দো সদর দপ্তরসহ, ইলেকট্রনিক্স ডিভিশন, ইউএভি প্রোডাকশন ফ্যাসিলিটিজ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন।

এছাড়া ‘লিওনার্দো এস.পি.এ’ এর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন বিমানবাহিনী প্রধান। সফর শেষে ২৩ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা