সংগৃহীত ছবি
জাতীয়

গুলিবিদ্ধ নারীসহ ফের রোহিঙ্গা অনুপ্রবেশ

জেলা প্রতিনিধি: আবারও মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে টেকনাফের নাফ নদের ওপারে থেমে থেমে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে এবং এরই মধ্যে গুলিবিদ্ধ এক নারীসহ ৫ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন।

আরও পড়ুন: বিএনপি বেফাঁস কথা বলে

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মিয়ানমারের একটি ছোট মাছ ধরার ডিঙি নৌকা দিয়ে নাফ নদী পার হয়ে চলে আসেন তারা। এদের মধ্যে নৌকার মাঝিমাল্লাও রয়েছেন।

টেকনাফের সাবারাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম জানান, নাফ নদী পাড়ি দিয়ে বিকেলে একটি ডিঙি নৌকায় মিয়ানমার থেকে ৫ রোহিঙ্গা এসে আমাদের জেটি ঘাটে পৌঁছায়। পরে আমরা বিজিবিকে খবর দিলে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। শুনেছি মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে যুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তারা এখানে চিকিৎসা নিতে এসেছেন।

এ বিষয়ে জানতে ২ বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহিউদ্দিন আহমেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ককরোচ জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্...

ঢাকায় গ্যাস সংকট সিএনজি ফিলিং স্টেশনে

রাজধানীর প্রায় সকল সিএনজি ফিলিং স্টেশনে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা তীব্র গ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা