সংগৃহীত
জাতীয়

মিয়ানমার ইস্যুতে আলোচনা হবে

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন নয়াদি‌ল্লি সফ‌রে মিয়ানমা‌র সীমান্তের চলমান প‌রি‌স্থি‌তি নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন: কারো সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান তিনি।

আজ (৬ ফেব্রুয়ারি) এ পররাষ্ট্রমন্ত্রীর ৩ দি‌নের সফ‌রে দি‌ল্লি যাওয়ার কথা র‌য়ে‌ছে। মিয়ানমারের ইস্যু নিয়ে সেখানে আলোচনা করবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ভারতে গিয়ে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে দেখা হওয়ার কথা রয়েছে।

তিনি আরও বলেন, এরই মধ্যে আমরা সবসময়ই ভারতের সহযোগিতা চেয়ে এসেছি। যাদের জোরপূর্বক মিয়ানমার থেকে উচ্ছেদ করা হয়েছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারতের সহায়তা আমরা বহু আগে থেকেই চেয়েছি। এ বিষয়গুলো তাই স্বাভাবিকভাবেই আলোচিত হবে।

আরও পড়ুন: যে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। পরে রাষ্ট্রীয় অতিথি ভবনে ১১টায় আসেন রাষ্ট্রদূত।

জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মুহাম্মদ মাইনুল কবির তাকে তলব করে কড়া প্রতিবাদ জানান।

সীমান্ত পরিস্থিতি ও তৃতীয় দেশ বা জাতিসংঘের যুক্ততা নিয়ে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমাদের সীমান্ত যথেষ্ট সুরক্ষিত রয়েছে। তারা পালিয়ে আসায় তাদেরকে আশ্রয় দিয়েছি। যেহেতু ২ দেশের মধ্যে আলাপ-আলোচনা চলছে, তাই তৃতীয় পক্ষকে এখানে জড়িত করার প্রশ্ন নেই।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা