সংগৃহীত
জাতীয়

সীমান্তে পুলিশও সতর্ক রয়েছে

নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর তীব্র লড়াই চলছে। সীমান্তে বিজিবির পাশাপাশি পুলিশও এ অবস্থায় সতর্ক অবস্থানে রয়েছে।

আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনের তফসিল কাল

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আল-মামুন জানায়, সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। তারা যে সহযোগিতা চাইছে আমরা দিচ্ছি। যেকোনো কাজে সেনাবাহিনী, বিজিবি ও অন্য সদস্যদের সঙ্গে দেশের প্রয়োজনে পুলিশও কাজ করবে।

তিনি আরও বলেন, আমাদের সদস্যরা মোটিভেটেড তারা যেকোনো দায়িত্ব পালনে প্রস্তুত। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: কারো সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না

আইজিপি জানান, মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের নাফ নদী, টেকনাফ স্থলবন্দর এলাকায় সেনাবাহিনী ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

মিয়ানমার থেকে আসা মর্টারশেলের আঘাতে বাংলাদেশে ২ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে এই ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের সশস্ত্রবাহিনী ও বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) আইনমন্ত্রী জানিয়েছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ও এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা