সংগৃহীত
জাতীয়

মজুতের অভিযোগ পেলেই গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক: কৃষিমন্ত্রী আব্দুস শহীদ জানিয়েছেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুতদারদের বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনে গ্রেফতার করা হবে।

আরও পড়ুন: এপ্রিলের শেষ থেকে নির্বাচন

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতস্কি সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বৈঠক করতে আসেন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ সব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী জানান, মজুতদারি কিছুটা ছিল, সেটি এখন নেই তা বলা যাবে না। তবে আমরা সরকারের পক্ষ থেকে শক্ত ভূমিকা নিয়েছি। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, ‘যেই এটা করবে, তাদের গ্রেফতার করো। জানিয়ে দাও, আমাদের এ বিষয়ে কোনো ছাড় নেই’।‌

তিনি আরও বলেন, পণ্যের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে, আমরা সেটি দেখব। আরেকটা জিনিস হচ্ছে, চালের দাম বাড়লে মানুষের ওপর তাতে চাপ পড়ে। এ বিষয়ে সজাগ আছি। আমাদের মন্ত্রণালয় থেকে যতটুকু সহযোগিতা দরকার, তা করা হবে। চেষ্টা করব, দাম যাতে বেড়ে না যায় ও কৃষকেরাও যাতে দাম পায়, মজুতদারিও যাতে না হয়। সিন্ডিকেট যাতে না হয়, সেগুলো ভাঙা হবে।

আরও পড়ুন: তেল-মসুর ডাল কিনছে সরকার

কৃষিমন্ত্রী জানান, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। আমি নিজেও দুর্নীতির পক্ষে না। রাজনীতি করি আমি, আমাকে সাংবাদিকরা সবাই চেনেন। কোনো দুর্নীতি নেই।

আব্দুস শহীদ বলেন, আমার কাছে তথ্যচিত্র আছে। ইউরিয়ার চাহিদা হচ্ছে ২৭ লাখ টন। নিরাপত্তা মজুত ৬ লাখ টন, চাহিদা ৩৩ লাখ। আমাদের যে সার আছে, তাতে সংকট নেই।

রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে জানতে চাইলে এ মন্ত্রী বলেন, আমাদের দীর্ঘদিনের বন্ধু রাশিয়া। স্বাধীনতার সময় থেকে আমাদের বন্ধু। আগামীতেও থাকবেন। নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ঢাকায় এসেছেন সৌজন্য সাক্ষাৎ করতে। তারপরেই আমরা সার নিয়ে আলোচনা করেছি।

আরও পড়ুন: তরুণদের আরও সুযোগ দিতে হবে

আমরা পেঁয়াজ, ফুলকপি ও আলু রপ্তানি করব। মান নিয়ন্ত্রণে যদি কোনো সমস্যা না হয়, তো অবশ্যই পরীক্ষা করব, পরীক্ষা করেই সেগুলো রপ্তানি করব। আমাদের জন্য ভালো খবর।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা