জাতীয়

দেশে গম চাষে অগ্রগতি, ২.৮৮ লাখ হেক্টরে আবাদ

নিজস্ব প্রতিবেদক

দেশে গম চাষের পরিধি ক্রমেই বাড়ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানান, বর্তমানে সারা দেশে মোট ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গমের আবাদ হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য উপস্থাপন করেন।

কৃষিমন্ত্রী বলেন, গম উৎপাদন বাড়াতে সরকার একাধিক পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে উন্নত ও উচ্চ ফলনশীল জাতের বিস্তার, ধানভিত্তিক ফসল চক্রে গম অন্তর্ভুক্ত করা এবং উত্তরাঞ্চলের হালকা মাটিতে বহুমুখী ফসল চাষ জনপ্রিয় করা।

তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলের লবণাক্ত এলাকা, সিলেটের পতিত জমি, চরাঞ্চল, বরেন্দ্র অঞ্চল, পাহাড়ি সমতল ভূমি এবং তামাক চাষের জমিতে গম আবাদ সম্প্রসারণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হেক্টরপ্রতি ৬ টন বা তার বেশি ফলন দিতে সক্ষম নতুন জাত উদ্ভাবন ও সম্প্রসারণ কার্যক্রম চলমান রয়েছে।

সরকার গম চাষিদের প্রশিক্ষণ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দিচ্ছে বলেও জানান তিনি।

এছাড়া গম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর কৃষকদের প্রণোদনা হিসেবে বীজ, সার ও অন্যান্য সহায়তা দেওয়া হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে এই কর্মসূচির আওতায় ৬৪ জেলার ২ লাখ ৭৯ হাজার ৩০০ কৃষককে প্রতি বিঘা জমির জন্য ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

কৃষি বিশেষজ্ঞদের মতে, সরকারের এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে দেশে গম উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং আমদানিনির্ভরতা কমবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা