৩৭ জনের মধ্যে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ২৯ জন মারা গেছেন
জাতীয়

মসজিদে বিস্ফোরণ: প্রতিবেদন জমার তারিখ পেছাল আরও ৭ দিন

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি ধার্য তারিখে প্রতিবেদন দিতে পারেনি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তদন্তের প্রতিবেদন দেওয়ার দিন ধার্য থাকলেও আরও সাতদিনের সময় চেয়েছে কমিটি।

বৃহস্পতিবার এ তথ্য জানান নারায়ণগঞ্জে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিন।

গত ৬ সেপ্টেম্বর রাতে জেলা প্রশাসনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ সেপ্টেম্বর ফতুল্লা থানার বাইতুল সালাত জামে মসজিদে বিস্ফোরণে অনেকেই মৃত্যুবরণ করেছেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।

গত ০৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের সময় তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে এখন পর্যন্ত দগ্ধ ৩৭ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৩১ জন মারা গেছেন। আর একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি পাঁচজনের চিকিৎসা চলছে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে।

সান নিউজ/বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা