সিনহা হত্যায় এসপি মাসুদকে আসামি করার আবেদন বোনের
জাতীয়

সিনহা হত্যায় এসপি মাসুদকে আসামি করার আবেদন বোনের

নিজস্ব প্রতিবেদক:

চাঞ্চল্যকর মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় এবার কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করতে আবেদন করেছেন নিহত মেজর সিনহার বোন মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌস।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ) দুপুর ১২টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে তিনি এ আবেদন করেন।

আদালত বিষয়টি আমলে নিয়ে পরে আদেশ দেবেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোস্তফা।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান।

পরে তার বোনের করা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপসহ সাত পুলিশ সদস্য, তিন এপিবিএন পুলিশ সদস ও তিন সাক্ষীসহ মোট ১৩ আসামি এ মামলায় আটক রয়েছেন। মামলাটি তদন্ত করছে কক্সবাজার র‍্যাব-১৫।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা