নিয়ম মেনে স্থাপনা নির্মাণের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয়

নিয়ম মেনে স্থাপনা নির্মাণের আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক :

নিয়ম মেনে স্থাপনা নির্মাণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নারায়ণগঞ্জে বায়তুস সালাত জামে মসজিদ নির্মাণে কোনও অনুমতি ছিল না। তারা নিয়ম না মেনেই মসজিদ নির্মাণ করেছেন। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে নীতিমালা অনুসরণ করতে হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের নবম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

‘দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আমরা অনেক মুসল্লিদের হারিয়েছি। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।’

প্রধানমন্ত্রী বলেন, মসজিদ নির্মাণ হয়েছে এমন একটি জায়গায় যেখানে গ্যাসের লাইন ছিল। মসজিদ নির্মাণের কোনো অনুমোদন ছিল না। জায়গাটাও কমিটির ছিল না। অনুমোদন না নিয়ে করার ফলে এই দুর্ঘটনাটা ঘটে। কতগুলো জীবন ঝরে গেল। ভবিষ্যতে নীতিমালা মেনে স্থাপনা নির্মাণ করবেন। যাতে এ ধরনের দুর্ঘটনায় শিকার না হতে হয়।

সান নিউজ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা