সংগৃহীত ছবি
জাতীয়

শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক : সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : রাষ্ট্রপতি পাবনা যাচ্ছেন আজ

সোমবার (১৫ জানুয়ারি) সকালে টানা চতুর্থবারের মতো সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের পর ঢাকা সেনানিবাসে এ শ্রদ্ধা জানান তিনি।

শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায়। বিউগলে বাজানো হয় করুণ সুর।

আরও পড়ুন : বৃষ্টির পর তাপমাত্রা বাড়ার আভাস

এরপর সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধানরা।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ হাসিনা। ওইদিন সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ৩ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রীর এ শপথ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে শপথ নেন ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন : বায়ুদূষণে তৃতীয় ঢাকা

শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী ছাড়াও প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ বিশিষ্টজনেরা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা