ছবি: সংগৃহীত
জাতীয়

চলমান শৈত্যপ্রবাহ দীর্ঘস্থায়ী হতে পারে

নিজস্ব প্রতিনিধি: আজ দিনেও সারাদেশে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। সেই সাথে চলমান শৈত্যপ্রবাহ দীর্ঘস্থায়ী হয়ে শীতের পরিমাণ আরও বাড়তে পারে।

আরও পড়ুন: শৈত্যপ্রবাহে নাকাল জনজীবন

শনিবার (১৩ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

আরও পড়ুন: তেজগাঁওয়ে বস্তিতে আগুন, নিহত ২

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ও নিকলীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এ দিন ঢাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয় এবং ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

তার আগের দিন বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: ভোলায় রেড ক্রিসেন্টের শীতবস্ত্র বিতরণ

আবহাওয়াবিদরা জানান, আজ ঢাকায় তীব্র শীতের অনুভূতি হয়েছে। ঢাকায় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান ৫ ডিগ্রি সেলসিয়াসেরও কম। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়া এবং উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার কারণে রাজধানীসহ সারাদেশে শীতের তীব্রতা বেড়েছে।

শনিবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান মাত্র ৪.৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সেখানে শীতের তীব্রতা আরও বেশি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা