সংগৃহীত ছবি
জাতীয়

শবে মেরাজ ৮ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক : পবিত্র শবে মেরাজ আগামী ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনগত রাতে পালিত হবে। আগামী রোববার থেকে ১৪৪৫ হিজরি সনের রজব মাস গণনা শুরু হবে।

আরও পড়ুন : এ বিজয় গণতন্ত্রের বিজয়

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়েব আলী জানান, ‘শুক্রবার রাতে দেশের আকাশসীমার কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী রোববার থেকে ১৪৪৫ হিজরি সনের রজব মাস গণনা শুরু হবে। সে হিসাবে আগামী ৮ ফেব্রুয়ারি ২৬ রজব তথা শবে মেরাজের রাত পড়েছে।‘

আরও পড়ুন : শিক্ষাক্রমে পরিবর্তন আসতে পারে

এর আগে শুক্রবার সন্ধ্যায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র শবে মেরাজের তারিখ নির্ধারণ এবং রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। ধর্মবিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হয়।

আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত, আর ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হজরত মুহাম্মদ (স.) আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা