সংগৃহীত
জাতীয়

জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন আ’লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল ইসি

বৃহস্পতিবার (৪ জানুয়রি) বিকেল সোয়া ৩টার দিকে শহরের ইসদাইর এলাকায় একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে জনসভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী।

এই সময় নেতাকর্মীরা তাকে স্লোগানে স্লোগানে বরণ করে নেন তাকে। প্রধানমন্ত্রীও হাত নেড়ে জনসভাস্থলে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানায়।

এদিকে জনসভাস্থলের কাণায় কাণায় পূর্ণ হয়ে উঠেছে। আ’লীগের নেতাকর্মীরাসহ সাধারণ মানুষের ঢল নেমেছে। সমাবেশস্থলের আশপাশের এলাকাত গুলোতেও হাজারো নেতাকর্মীর সমাগম লক্ষ্য করা গেছে। এই সময় নানান রঙের ব্যানার ও ফেস্টুনসহ রঙিন পোশাক পরে সভাস্থলে উপস্থিত হয়েছেন দলীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন: বাসচাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

নারায়ণগঞ্জ জেলা আ’লীগের সভাপতি আব্দুল হাই বলেন, দীর্ঘদিন পর নেত্রী নারায়ণগঞ্জ শহরে আসছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। নেত্রীর আগমনকে কেন্দ্র করে অনেক বেশি আনন্দিত নেতাকর্মীরা, অনেক বেশি উচ্ছ্বসিত।

দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা