সংগৃহীত ছবি
জাতীয়

অপরাধ বুঝেই ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক : আমাদের কাছে সব প্রার্থী সমান। দল বা প্রার্থী বুঝে নয়, যে প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবেন, কমিশন তার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।

আরও পড়ুন : বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি ।

এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন ও প্রিসাইডিং অফিসারদের সঙ্গে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। সভায় কয়েকজন প্রার্থী নির্বাচনী মাঠের নানা ধরনের সমস্যার কথা তুলে ধরেন।

আরও পড়ুন : ২০২৩ সালে ১৪৩২ শ্রমিক নিহত

ইসি রাশেদা সুলতানা বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে কমিশন সচেষ্ট রয়েছে। ফলে কোথাও পরিস্থিতি খারাপের কোনো সুযোগ নেই। ভোটাররা এসে যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, আমরা সেই ব্যবস্থা করছি।

তিনি আরও জানান, ভোট সুষ্ঠু করতে আমাদের সব ধরনের রয়েছে প্রস্তুতি। এ কারণেই আমরা প্রত্যেকটি জেলায় গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি। গুরুতর অভিযোগের ক্ষেত্রেও যে পদক্ষেপ নেওয়া হচ্ছে একই পদক্ষেপ ছোট অভিযোগেও নেওয়া হচ্ছে। এ নিয়ে প্রার্থীদের কোনো চিন্তার কারণ নেই।

আরও পড়ুন : রোববার থেকে শীত বাড়বে

মতবিনিময় সভায় রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, উপ-মহাপুলিশ পরিদর্শক আব্দুল বাতেন ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা