সংগৃহীত
জাতীয়

একদিনে ১২ যানবাহনে আগুন

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ২৪ ঘণ্টায় মোট ১২টি যানবাহনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া প্রধান (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল ৩ জনের

বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা শহরেই ৬টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

তিনি জানান, গাজীপুরে ২টি, চট্টগ্রামে ৩টি ও সিরাজগঞ্জে ১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। আগুনের ঘটনায় মোট ৬টি বাস, ৩টি পিকআপভ্যান, ২টি কাভার্ডভ্যান ও ১টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: রুশপন্থি সাবেক এমপিকে হত্যা

এসব আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২১টি ইউনিটের ১০৫ জন কর্মী কাজ করেন বলেও জানান এই কর্মকর্তা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা