জাতীয়
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ

''শ্বাসনালী পুড়ে যাওয়ায় আহতদের বাঁচানো কঠিন হয়ে পড়েছে''

নিজস্ব প্রতিনিধি:

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখানে ৩৭ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৪ জন মারা গেছেন। আহত বাকি ১৩ জনের অবস্থাও আশঙ্কাজনক। প্রত্যেক রোগীরই শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদেরকে বাঁচানো কঠিন হয়ে পড়েছে। তারা প্রত্যেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ডা. সামন্ত লাল সেন আরও বলেন, মসজিদে বিস্ফোরণের পর তারা দ্রুত বের হতে পারেননি। এর ফলে তাদের শ্বাসনালী পুড়ে গেছে। শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে মৃতের সংখ্যা বাড়ছে। মারা যাওয়া ২৪ জনের প্রত্যেকের শরীরে ৮০ থেকে ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন ৩৭ জন মুসল্লি। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫.৬ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় রাজশাহী শিক্ষা...

বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা; জলবায়ু সুরক্ষায় উদ্যোগ নিতে চান মামুনুর

আগামী নভেম্বরে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হতে য...

এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হারের সঙ্গে কমেছে জিপিএ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে গত বছরে...

সাগর উত্তাল, বৈরী আবহাওয়ার কবলে দুবলারচরের জেলেরা

মৌসুমের শুরুতেই বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন দুবলারচর...

গাইবান্ধায় ধানক্ষেত থেকে আ.লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার এড়াতে ধানক্ষেতে আত্মগোপন করেও পুলিশের হাত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা