সংগৃহীত
জাতীয়

আবাসিক হোটেলে দর্জির মরদেহ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরা থানার মালিবাগের একটি আবাসিক হোটেল থেকে পুলিশ মিজানুর রহমান (৪৪) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।

আরও পড়ুন: উত্তরায় বাসে আগুন

রোববার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিজানুর রহমান রাজবাড়ীর বালিয়াকান্দি থানার আজমল আলী শেখের ছেলে। পেশায় তিনি একজন দর্জি। এ বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিজ উদ্দিন।

তিনি বলেন, আমরা সংবাদ পেয়ে মালিবাগের সবুজ বাংলা আবাসিক হোটেলে যাই। সেখানে ৪র্থ তলার ২৯ নং কক্ষ থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করি। এই সময় ঐ কক্ষটির দরজা খোলা ছিল। আর কক্ষের ভেতর বিছানার ওপর শোয়া অবস্থায় ছিলেন ঐ ব্যক্তি। তবে লোকটির শরীরে কোনো আঘাত বা অস্বাভাবিক কিছু দেখা যায়নি।

আরও পড়ুন: বাংলাদেশে নির্বাচন একটি উৎসব

পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক বলেন- সে আর বেঁচে নেই।

তিনি আরও জানায়, মৃত মিজানুর রহমান একটি টেইলার্সে দর্জির কাজ করতেন। গতকাল রাত ১১ টার দিকে তিনি ওই হোটেলে ওঠেন। এরপর আজ সকালের দিকেই এই ঘটনাটি ঘটে।

কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা চলছে বলেও জানান তারা। পুলিশ কর্মকর্তা বলছে, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনদের সাথে মুঠোফোনে কথা হয়েছে। মিজানুর ঢাকার কোন এলাকায় থাকতেন সে বিষয়টি এখনো জানা যায়নি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা