সংগৃহীত
জাতীয়

আ’লীগের মনোনয়নপ্রত্যাশীরা গণভবনে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাক্ষাৎ পেতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশীরা গণভবনে প্রবেশ করতে শুরু করেছেন। আজ গণভবনে মোট ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশীকে ডাকা হয়েছে।

আরও পড়ুন: জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টায় গণভবনের প্রবেশ পথে তাদের দীর্ঘ লাইন দেখা যায়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে এ সৌজন্যে সাক্ষাৎ করবেন।

গত শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডাকা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৬ নভেম্বর সকাল ১০টায় আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

আরও পড়ুন: উত্তরায় বাসে আগুন

আরও বলা হয়েছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গঠিত দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য ও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে (জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ) যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

গত ১৮-২১ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলে। এই ৩ দিনে ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা