জাতীয়
বাংলাদেশের নির্বাচন

যুক্তরাষ্ট্রকে রাশিয়ার দোষারোপ

নিজস্ব প্রতিবেদক: রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার বলেছেন, বিদেশি শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ছাড়াই বাংলাদেশ জাতীয় নির্বাচন করতে সক্ষম।

আরও পড়ুন: ‘নির্বাচন পূর্ব অনিয়ম’ কমিটি গঠন

শনিবার (২৫ নভেম্বর) মারিয়ার বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস এ কথা জানিয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়েছে, স্বাধীন, বিদেশি শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ছাড়াই বিদ্যমান আইন অনুযায়ী আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে সক্ষম বাংলাদেশ। বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি এমন আত্মবিশ্বাস রাশিয়ার আছে।

আরও পড়ুন: ডাক পেলেন মনোনয়ন প্রত্যাশীরা

ফেসবুক পোস্টে আরও বলা হয়, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা প্রভাবিত করার চেষ্টা করে যাচ্ছেন। বিশেষ করে স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার ব্যানারে এমন করা হচ্ছে।

এই প্রসঙ্গে রাশিয়ান দূতাবাসের পোস্টে আরও বলা হয়, অক্টোবরের শেষের দিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং বিরোধী দলের শীর্ষ নেতাদের মধ্যকার বৈঠকের বিষয়ে খবর পাওয়া যায়। জানা গেছে, বৈঠকে তারা দেশে সরকারবিরোধী বিক্ষোভ সংগঠিত করার বিষয় নিয়ে আলোচনা করেছেন।

আরও পড়ুন: চার বিভাগে প্রার্থী চূড়ান্ত

বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত তার কথোপকথনে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, কর্তৃপক্ষ ‘শান্তিপূর্ণ বিক্ষোভে’ অংশগ্রহণকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করলে তথ্য সহায়তা প্রদান করবে।

এই পোস্টে আরও অভিযোগ করে বলা হয়, ১০ বছর আগেও রাশিয়া একই রকম দৃশ্যই দেখেছে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা