ছবি: সংগৃহীত
জাতীয়

নির্বাচনে এলে স্পেস পাবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জানিয়েছেন, বিএনপি নির্বাচনে আসতে চাইলে আইন দেখে ভোটের পথ সৃষ্টি করা হবে। সেক্ষেত্রে ভোটের তারিখ পেছানোর প্রয়োজন হলে তা ভেবে দেখবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে আসতে চাইলে স্পেস পাবে দলটি।

আরও পড়ুন: ইসির চিঠিতে সাড়া দেয়নি বিএনপি

সোমবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বড় একটি দলসহ আরও অনেক দল ভোটের বাইরে আছে। তারা যদি ভোটে ফিরতে চায়, এ তফসিলে কি ফেরা সম্ভব বা বিএনপির জন্য কোনো বিবেচনা থাকবে কিনা জানতে চাইলে ইসি রাশেদা সুলতানা বলেন, যদি ফিরতে চায়, আমার জানা মতে আগেও উনারা একটু পরেই এসেছিলেন এবং সুযোগটা পেয়েছিলেন।

উনারা যদি ফিরতে চান, কীভাবে কী করা যাবে নিশ্চয় আমরা আলোচনা করবো। উনারা সিদ্ধান্ত নিলে, আসতে চাইলে আমরা অবশ্যই ওয়েলকাম করবো।

আরও পড়ুন: ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন

তিনি বলেন, তবে বিস্তারিত এখন কিছুই বলবো না। উনারা যদি আসেন, আমরা কমিশনাররা বসবো। আইন-কানুন দেখবো, তারপর যেটা সিদ্ধান্ত হয়। তারা নির্বাচনে আসলে তো অবশ্যই বিবেচনা করবো। আমরা তো চাই, সব দল এসে একটা সুন্দর নির্বাচন হোক।

ইসির এ বিবেচনার মধ্যে কী পন্থা আছে- জানতে চাইলে রাশেদা সুলতানা বলেন, কী পন্থা আছে, তা এ মুহূর্তে আমি বিস্তারিত বলতে পারবো না।

আমার জানা মতে, ২০১৮ সালের নির্বাচনে উনারা এসেছিলেন। ওই নির্বাচনে কিন্তু উনাদের জন্য একটু স্পেস তৈরি করা হয়েছিল। আমরা যেভাবে আইনে আছে, সেভাবেই করবো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা