ছবি-সংগৃহীত
জাতীয়

ডিবি পরিচয়ে গ্রেফতার প্রসঙ্গে হারুন

নিজস্ব প্রতিবেদক: গোয়েন্দা পুলিশের নাম ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে লোকজনকে তুলে নেয়ার অভিযোগের ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানিয়েছেন, ডিবি বা অন্য কোনও আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কাউকে তুলে নেয়ার চেষ্টা হলে ডিবি ও সংশ্লিষ্ট থানাকে জানাতে হবে।

আরও পড়ুন: গণতন্ত্র নষ্টের চেষ্টা করলে ব্যবস্থা

রোববার (১৯ নভেম্বর) মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরে ডিবি পরিচয়ে আটকের অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা আগেও অনেকবার একটা কথা বলেছি। আমাদের ডিবি সদস্যরা যদি কাউকে আটক করে সেটি আইনসম্মত প্রক্রিয়ায় মামলা, ওয়ারেন্ট অথবা সুনির্দিষ্ট অভিযোগ থাকলে গ্রেফতার করতে যায়।

আরও পড়ুন: বার্নিকাটের গাড়িবহরে হামলা, বিচার শুরু

হারুন বলেন, এক্ষেত্রে আমাদের নির্দেশনা হলো, তাদের আইডি কার্ড ঝোলানো থাকবে। পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের আধুনিক যে জ্যাকেট রয়েছে সেটি তাদের শরীরে থাকবে। এছাড়া কেউ ডিবির কথা বললে বিশ্বাস করবেন না।

তিনি বলেন, দেখা যাচ্ছে এসব নির্দেশনার পরেও সাদা পোশাকে ডিবির পরিচয় ব্যবহার করে মানুষদের তুলে নেয়া হচ্ছে। এক্ষেত্রে অনেক সাংবাদিকসহ বিভিন্ন লোকজন আমাদের কাছে তথ্য চেয়ে যোগাযোগ করেন কিন্তু আমরা সঠিক তথ্য দিতে পারি না। কারণ আমাদের কাছে নেই।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা