ফাইল ছবি
জাতীয়

ঢাকায় আসছে ইইউ প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক: শ্রম খাতের অগ্রগতি দেখতে আজ ঢাকায় আসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল।

আরও পড়ুন: ইসির নতুন দুটি অ্যাপের উদ্বোধন

রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা থেকে বাংলাদেশের শ্রম খাতের উন্নয়নে জাতীয় কর্ম-পরিকল্পনা (এনআইপি) বাস্তবায়নের অগ্রগতি দেখতে প্রতিনিধিদলটির মিশন শুরু হবে।

ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি ৬ জনের এ দলের নেতৃত্ব দিচ্ছেন। গতকাল ঢাকায় পৌঁছেছেন দলটির ৪ সদস্য। পাওলার সাথে বৈঠকে ন্যূনতম মজুরি নিয়ে পোশাক শ্রমিকদের আন্দোলনের বিষয়টি প্রাসঙ্গিকভাবেই আসবে।

আরও পড়ুন: ক্ষমতার চেয়ে দেশের মানুষের স্বার্থ বড়

সোমবার (১৩ নভেম্বর) সারাদিনই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে প্রতিনিধিদলটি। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, আইএলও কান্ট্রি পরিচালকের সাথে ব্রেকফাস্ট মিটিং করার কথা রয়েছে।

এ দিন পোশাক কোম্পানিগুলোর ব্যান্ডস, শ্রমিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করবে তারা। একই দিন বিকেলে আইনমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। দিন শেষে রাজধানীর উত্তরায় প্রতিনিধিদল বিজিএমইএ নেতাদের সাথে বৈঠকে বসবে।

বুধবার (১৫ নভেম্বর) প্রতিনিধিদলটি সরকারের ৩ জন তথা বাণিজ্য, শ্রম ও পররাষ্ট্র সচিবের সাথে দীর্ঘ বৈঠকের কথা রয়েছে।

আরও পড়ুন: বিএনপির ৪র্থ দফার অবরোধ শুরু আজ

সেখানে শ্রম আইন সংশোধনের পরের পরিস্থিতি, রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (ইপিজেড) শ্রম অধিকার সুরক্ষা, সব ধরনের শিশু শ্রম বিলোপ, শ্রমিক বিরোধী সব ধরনের সহিংসতা, নিপীড়ন, হয়রানি, অন্যায্য শ্রম চর্চার নিরসন ও শ্রম ইউনিয়ন বিরোধী তৎপরতা রোধ, শ্রমিকদের ন্যায়সঙ্গত ট্রেড ইউনিয়ন চর্চায় সব ধরনের প্রতিবন্ধকতার অপসারণসহ ন্যূনতম মজুরি ও বাধ্যতামূলক শ্রম বন্ধের মতো বিষয়গুলোতে আইএলও সনদ অনুসমর্থনের পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের শ্রম অধিকার সুরক্ষা ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে আইনি ও প্রশাসনিক সংস্কারের ধারাবাহিকতায় ২০২১ সালে শ্রম খাতের উন্নয়নে এনআইপি গৃহীত হয়।

২০২৬ সালের মধ্যে এ কর্ম-পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও অন্যান্য উন্নয়ন অংশীদারের সহযোগিতা করছে। ২০২১ সালে বাংলাদেশের এনআইপি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন: হজ নিবন্ধন শুরু ১৫ নভেম্বর

এ শ্রম খাতের এনআইপি বাস্তবায়নে কতটা অগ্রগতি হলো, তা নিয়ে আলোচনা করতেই আসছে ইইউয়ের প্রতিনিধিদলটি। বুধবার বিকেলে বাণিজ্যমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠকের কথা রয়েছে তাদের। এ দিন রাতেই ঢাকা ছেড়ে যাবেন পাওলা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকার কাছেই একটি তৈরি পোশাক শিল্প পরিদর্শন করে ইউরোপ ফিরবে টিমের বাকি সদস্যরা। সংশ্লিষ্টরা মনে করছেন, ইইউ থেকে যে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপি পেয়ে থাকে, সেটির পরবর্তী ধাপে যেতে এ সফরটির পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা