ছবি: সংগৃহীত
জাতীয়

আজও চলছে না দূরপাল্লার বাস

নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের কারণে আজ চলছে না দূরপাল্লার বাস।

আরও পড়ুন: বিএনপির ৪র্থ দফার অবরোধ শুরু আজ

রোববার (১২ নভেম্বর) সরেজমিনে দেখা গেছে, হেল্পারদের হাঁকাডাক নেই, কাউন্টারগুলো খোলেনি, নেই যাত্রীদের তাড়াহুড়ো। দূরপাল্লার বাসগুলো সারি সারি দাঁড়িয়ে আছে, কিন্তু কোনোটিই ছাড়ছে না।

আজ সকাল ৬টা থেকে বিএনপি-জামায়াতের ৪র্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে । এ কারণে রাজধানীর মহাখালীর বাস টার্মিনালে এমন চিত্র চোখে পরে। যে অল্প সংখ্যক যাত্রী এসেছেন, বাস না ছাড়ার কারণে তারাও যেতে না পেরে ভোগান্তিতে পড়েছেন।

টার্মিনাল পেরিয়ে নাবিস্কো, তিব্বত পর্যন্ত রাস্তার দুই পাশে বাসগুলো পার্কিং করে রাখা হয়েছে। পাশাপাশি টার্মিনালের ভেতরেও বাস রয়েছে। নিরাপত্তার স্বার্থে মোতায়েন রয়েছে পুলিশ সদস্যরা।

আরও পড়ুন: রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচলকারী সৌখিন পরিবহনের ড্রাইভার, খোরশেদ আলম জানান, অবরোধের সময় যাত্রী পাওয়া যায় না, তাই আমরা বাস ছাড়ছি না। এমন অবরোধের কারণে আমরা বিপদে পড়ে যাচ্ছি।

আমরা যারা চালক হেল্পার আছি তাদের অনেকের দিনের বেতন দিনে হয়, বাস না চললে আমরা বেতন পাব কীভাবে? আমাদের সংসার কীভাবে চলবে? আজ কতদিন ধরে এমন অবরোধ চলছে, আমরা বাস ছাড়তে পারছি না।

এখানে এসে গাড়ি ধোয়া-মোছা করি। আর সারাদিন টার্মিনালেই বসে থাকি। যাত্রী হলে তাও বাস ছাড়া যায়। কিন্তু যাত্রীও হয় না।

আরও পড়ুন: আজ কালী পূজা ও দীপাবলি উৎসব

টাঙ্গাইল যাওয়ার জন্য টার্মিনালে আসা লুৎফর রহমান জানান, শুনেছি বাস চলছে না। কিন্তু আমার বাড়িতে একটি জরুরি কাজ আছে। সে কারণে আমাকে যেতে হবে। সে জন্য টার্মিনালে এসেছি। কিন্তু এসে দেখি বাস চলছে না।

তিনি বলেন, নিরিবিলি পরিবহন নামক একটি বাস আছে, যেটা টাঙ্গাইল যায়। তাদের সঙ্গে কথা বললাম, কিন্তু তারা জানাল যাত্রী নেই তাই বাস যাবে না। এখন গাবতলীর দিকে যাব, নাকি ফিরে যাব বুঝতে পারছি না।

আরও পড়ুন: মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধ

এদিকে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ৪র্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরুর আগেই গতকাল রাতে রাজধানীতে ৭টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে মতিঝিলে নটর ডেম কলেজের সামনে, ৮টা ৩০ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে, রাত ৯টার দিকে গুলিস্তানে সুন্দরবন স্কয়ারের সামনে, রাত সাড়ে ৯টায় যাত্রাবাড়ী ফল-পট্টির সামনে, রাত ১১টার দিকে আগারগাঁও তালতলা এলাকায় ও শেরেবাংলা নগর থানার পঙ্গু হাসপাতালের সামনে এবং ১১টা ৪০ মিনিটে কাফরুল থানার বিপরীতে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সান নিউজ/এসকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা