ছবি: সংগৃহীত
জাতীয়

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধ 

নিজস্ব প্রতিবেদক: মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুর এলাকায় আবারও রাস্তায় নেমে অবরোধ কর্মসূচি পালন করছেন পোশাক শ্রমিকরা।

আরও পড়ুন: রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

রোববার (১২ নভেম্বর) সকাল সোয়া ৮ টার দিকে মিরপুর ১০ নম্বরে এ অবরোধ করেন তারা।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, সকাল সোয়া ৮ টার দিকে বেশ কয়েকটি কারখানার কয়েকশ শ্রমিক সড়ক অবরোধ করেন। তারা বেতন বৃদ্ধির দাবিতে রাস্তা অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, গত কিছুদিন ধরে ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করে আসছেন পোশাক শ্রমিকরা। গত মঙ্গলবার (৭ নভেম্বর) পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা ঘোষণা করে মজুরি বোর্ড। নতুন এ মজুরি প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা।

আরও পড়ুন: অবরোধ শুরুর আগেই ৮ বাসে আগুন

এদিকে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় কমপক্ষে শতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

গতকাল টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ইউনিক, শিমুলতলা, জামগড়া, ছয়তলা, নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও জিরাবো-বিশমাইল সড়কের কাঠগড়া আমতলা, বড় রাঙ্গামাটিয়ার বিভিন্ন পোশাক কারখানায় দেখা গেছে, কারখানা বন্ধের নোটিশ গেটে টাঙিয়ে দেওয়া হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা