জাতীয়

শক্তি প্রয়োগ-খেয়ালখুশিমতো গ্রেফতার থেকে বিরত থাকতে আহ্বান জাতিসংঘের

নিজস্ব প্রতিনিধি: জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আহ্বান জানিয়ে বলেছেন, অতিরিক্ত শক্তি প্রয়োগ ও খেয়ালখুশিমতো গ্রেফতার করা থেকে বিরত থাকার জন্য। একই সঙ্গে তিনি মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকারের প্রতি সম্মান দেখানোর তাগিদ দিয়েছেন।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু

বৃহস্পতিবার (২ নভেম্বর) মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন। শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন প্রক্রিয়ায় এগিয়ে যেতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতার রিপোর্টে জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন। ওই সহিংসতায় কমপক্ষে ৯ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। তিনি সহিংসতা থেকে বিরত থাকতে সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি জোর দিয়ে আরও বলেছেন, অতিরিক্ত শক্তি প্রয়োগ বা খেয়ালখুশিমতো গ্রেফতার করা উচিত নয়। মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সম্মান দেখানোর ওপর গুরুত্ব দিয়েছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

আরও পড়ুন: একাদশ সংসদে মৃত্যুবরণ ৩১

একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রক্রিয়াকে এগিয়ে নিতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা