ছবি-সংগৃহীত
জাতীয়

মিরপুরে আজও সড়কে শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে শেওড়াপাড়া এলাকায় জে কে ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা ৩ মাসের অগ্রিম বেতনের দাবিতে দ্বিতীয় দিন সড়ক অবরোধ করেছেন।

আরও পড়ুন : জলদস্যুর গুলিতে আহত জেলের মৃত্যু

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৮ থেকে শ্রমিকরা রাস্তা অবরোধ করেন।

মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম জানান, গার্মেন্টস শ্রমিকরা আজও শেওড়াপাড়ায় রাস্তা অবরোধ করেছে। তাদের অবরোধের কারণে শেওড়াপাড়া ও কাজিপাড়া এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধের প্রভাব আগারগাঁও থেকে মিরপুর-১০ পর্যন্ত পড়েছে।

অফিসগামী লোকজনকে ভোগান্তিতে পড়তে হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপান

বুধবার (৪ অক্টোবর) একই দাবিতে সকাল ৯ টায় রাস্তা অবরোধে নামেন গার্মেন্টস শ্রমিকরা।

মিরপুর মডলে থানা সূত্রে জানা গেছে, জে কে ফ্যাশনের কারখানা মিরপুর শেওড়াপাড়া থেকে স্থানান্তরিত করা হবে গাজীপুরে। তবে শ্রমিকরা অভিযোগ করে বলছেন কারখানা স্থানান্তরের কথা বলে মূলত মালিকপক্ষ গার্মেন্টসটি বন্ধ করতে চাইছে। তাই তারা কারখানা স্থানান্তরের আগে অগ্রিম তিন মাসের বেতন চান। তাদের এ দাবি না মানায় তারা শেওড়াপাড়া এলাকায় রাস্তা অবরোধ কর্মসূচিতে নামে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা