ফাইল ফটো
জাতীয়

নতুন অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার

নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থসচিব হিসেবে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার নিয়োগ পেয়েছেন। আগামী ২৮ আগস্ট থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

আরও পড়ুন: নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়

বুধবার (২৩ আগস্ট) এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অপরদিকে, গত ২৮ জুন অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিনকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তিনি এখন সেখানে যোগ দেবেন।

তিনি চাকরি থেকে এজন্য স্বেচ্ছায় অবসর নিচ্ছেন। তার ইচ্ছা অনুযায়ী আগামী ২৮ আগস্ট থেকে তাকে ঐচ্ছিক অবসর দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আরেক প্রজ্ঞাপন জারি করেছে।

আরও পড়ুন: গ্যাস বিস্ফোরণ দগ্ধ আরও এক মৃত্যু

প্রসঙ্গত, ফাতিমা ইয়াসমিন বাংলাদেশের প্রথম নারী অর্থ সচিব।

১১তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নতুন অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার। তিনি অর্থ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়, ইউএসএআইডি প্রোগ্রাম (আইবিআই প্রকল্পের চিফ অব পার্টি হিসেবে), বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটে সরকারি ও আন্তর্জাতিক উন্নয়ন অঙ্গনে বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন।

খায়রুজ্জামান অর্থ বিভাগে সরকারের সামষ্টিক অর্থনৈতিক কৌশল নির্ধারণ, রাজস্ব নীতির পরিকল্পনা ও বিশ্লেষণ, মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি-বিবৃতি প্রণয়ন এবং বাজেট সহায়তাসহ দেশের সামষ্টিক অর্থনীতি ও আর্থিক কাঠামো সংক্রান্ত বিষয়ে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয়ের মতো গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ত ছিলেন।

আরও পড়ুন: আজ ঢাকার বায়ু সহনীয়

সচিব হলেন এক কর্মকর্তা:

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক পৃথক আদেশে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. নুরুল আলমকে সচিব পদে পদোন্নতি নিয়ে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আগামী ২৮ আগস্ট থেকে তার এ পদোন্নতি ও নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা