ছবি : সংগৃহিত
জাতীয়

দেশে ফিরেছেন ৮৮ হাজার ৪১৮ হাজি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ৮৮ হাজার ৪১৮ জন হাজি দেশে ফিরেছেন। এবার হজে গিয়ে এ পর্যন্ত ১১৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: দেশের ৭ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

রোববার (২৩ জুলাই) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, শনিবার রাত পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ২৩৪টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ১০৫টি, সৌদি এয়ারলাইনসের ৮৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ৪০টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ আগস্ট।

এদিকে, এ বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ৮৯ এবং মহিলা ২৫ জন।

আরও পড়ুন: ইতালির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মৃতদের মধ্যে মক্কায় ৯৪, মদিনায় সাতজন, জেদ্দায় একজন, মিনায় নয়জন, আরাফায় দুইজন, মুজদালিফায় একজন মারা গেছেন।

প্রসঙ্গত, চলতি বছরের গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান।

আরও পড়ুন: রাতে ৮ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

এদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইনসে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা